দাফনের এক সপ্তাহ পর কবর থেকে উত্তোলন করা হলো শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার সাইন্সের ছাত্র নাজমুল হাসান সৌরভের (১৮) লাশ।
রোববার দুপুরে তার লাশ করব থেকে উত্তোলনের পর ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।এসময় মানিকগঞ্জ আদালতের ম্যাজিস্টেট বিল্লাল হোসেন,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাইকেলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১৯ মে ঢাকার আদাবরে কলেজ হোস্টেলে মৃত্যু হয় সৌরভের। বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। ওই দিনই সৌরভকে ময়না তদন্ত ছাড়াই গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বনগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুদিন পর সৌরভকে হত্যা করা হয়েছে সন্দেহে করে আদাবর থানায় মামলা দায়ের করেন তার বাবা আমজাদ হোসেন।এরপরই লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়।
আদাবর থানার এসআই মাইকেল জানান,ম্যাজিষ্টেটের উপস্থিতিতে সৌরভের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এর পর ময়না তদন্তে পাঠানো হয়েছে।ময়না তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারন জানা যাবে।
মানিকগঞ্জে দাফনের সাত দিন পর কবর থেকে লাশ উত্তোলন
দাফনের এক সপ্তাহ পর কবর থেকে উত্তোলন করা হলো শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার সাইন্সের ছাত্র নাজমুল হাসান সৌরভের (১৮) লাশ।রোববার দুপুরে তার লাশ করব...



