চিকিৎসকের কাছ থেকে আর নিজ বাড়িতে ফেরা হলো না শিশু মুশরিফা রহমানের। ঘাতক ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারায় সে। গত শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরের গোলাহাট মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মুশরিফা চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের নশরতপুর গ্রামের বালাপাড়ার মিজানুর রহমানের মেয়ে।
এলাকাবাসী জানান, মেয়েকে সাথে নিয়ে তার মা সৈয়দপুর চিকিৎসকের কাছে যান। চিকিৎসক চেম্বারে না থাকায় মা তাকে নিয়ে তার ভগ্নিপতির বাড়ি বেড়াতে যান। শিশুটিকে তার খালু দোকান থেকে চকোলেট কিনে দেয়ার একপর্যায়ে মেয়েটি হঠাৎ দৌড় দেয় তার মায়ের দিকে। এ সময় দ্রুতগতিতে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। মেয়েটিকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।