দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার সকালে দিনাজপুর শহরের কাঞ্চন ব্রিজের সামনে বালুয়াডাঙ্গা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন।
এসময় চালকসহ আরও তিনজন গুরুত্বর আহত হন। নিহতের নাম পরিতোষ রায় (১৮) পিতা রাজকুমার গ্রাম-সিঙ্গুল বিরল। নিহত পরিতোষ দিনাজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শেষ বর্ষের ছাত্র ছিল।
এ দুর্ঘটনার পর থেকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধহয়ে যায়। প্রায় ২ ঘন্টা পর দুপুর ১২ টা থেকে আবার যান চলাচল শুরু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, সকাল ৯টায় দিনাজপুর শহর থেকে বিরল যাওয়ার পথে বাবা শাহ সুলতান (রঃ) নামকএকটি ধানবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৬৭৭) বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রিজ বালুয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে মুখোমুখি ধাক্কা দেয়। এসময় ইজিবাইকটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় ট্রাক ঢুকিয়ে দেন। তাৎক্ষণিক ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতের লাশ উদ্ধার করে। আহতরা মুমূর্ষু অবস্থায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে দিনাজপুর-রংপুর মহাসড়কেরইসুরপুর মোড় এলাকায় ট্রাকচাপায় গামের্ন্টস কর্মী নিহত হয়েছে। তার নাম মায়ারাণীরায়, পার্বতীপুর উপজেলার দেউলগ্রামের বানিয়াপাড়ার স্বপন চন্দ্র রায়ের স্ত্রী। তিনি ট্রিলিয়ন গোল্ড লিমিটেডে কর্মরত ছিলেন।মঙ্গলবার বিকেলে জেলার চিরিরবন্দর উপজেলার ইসুরপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, অফিস শেষে বাইসাইকেল করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।