ফেনীর পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া গ্রামে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ওঠেছে। ধর্ষক আলি আহাম্মদ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পরশুরাম থানা পুলিশ। নির্যাতিত শিশুটিকে আশঙ্কাজন অবস্থায় ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরশুরাম থানার (ওসি তদন্ত) খালেদ দাইয়ান জানান, বুধবার বিকালে পাশের বাড়ীর উঠানে খেলছিল শিশুটি। এই সময় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে আলী আহাম্মদ তাকে ঘরে নিয়ে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে বৃদ্ধ পালিয়ে যায়।
শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে সাড়ে ৫টার দিকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক শিশুটিকে ফেনী আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে আলী আহাম্মদকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল আজিজ।
নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে রাতে পরশুরাম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়েছেন। আলী আহাম্মদকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।