রাঙ্গামাটির দুর্গম লংগদুর তিনটি পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ২১৩টি পরিবারের জন্য ১৭৬টি বসতঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এ জন্য ৯ কোটি টাকা ব্যয় করা হবে।
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বুধবার লংগদুর তিনটিলা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় বসতঘর নির্মাণকাজ উদ্বোধন করেন।
এ সময় লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ সদস্য জানে আলম, হেডম্যান সমিতির সাধারণ সম্পাদক কেরল চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গৃহনির্মাণ কাজের উদ্বোধন করে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে দীপংকর তালুকদার বলেন, ক্ষতিগ্রস্তরা যাতে আরো এক বছর ভিজিএফ খাদ্যসহায়তা পায় সে জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ জুন লংগদুর যুবলীগ নেতা ও মোটরসাইকেলচালক নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিুব্ধ লোকজন লংগদু সদর, মানিকজোরছড়া ও তিনটিলা গ্রামে অগ্নিসংযোগ করলে ২১৩টি পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়।
সরকার ক্ষতিগ্রস্তদের ঘর আবার নির্মাণ করে দেয়ার উদ্যোগ নিলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নির্মাণ কাজে দীর্ঘসূত্রতা দেখা দেয়। অবশেষে ঘটনার এক বছর পর আজ ক্ষতিগ্রস্ত এলাকায় বসতঘর নির্মাণকাজ শুরু হলো।
লংগদুতে অগ্নিসংযোগ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ উদ্বোধন
রাঙ্গামাটির দুর্গম লংগদুর তিনটি পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ২১৩টি পরিবারের জন্য ১৭৬টি বসতঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এ জন্য ৯ কোটি টাকা ব্যয় করা হবে।...



