কালিগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে বিলকিস পারভীন (৩০) নামে এক গৃহবধূর মৃত্য হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের শিবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বিলকিস পারভীন তার স্বামী হাসানুজ্জামানের সাথে মোটর সাইকেলযোগে সাতক্ষীরা থেকে কালিগঞ্জের তারালী ইউনিয়নের জাফরপুরে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হন। তারা নলতার শিবপুর মোড়ে পৌঁছানোর পর বিপরীতমূখী একটি যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে।
এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক কণ্যা সন্তানের জননী বিলকিস পারভীনের মৃত্য হয়। গুরুতর আহত অবস্থায় হাসানুজ্জামানকে উদ্ধার করে নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত নারীর দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে।
কালিগঞ্জে বাস চাপায় স্ত্রীর মৃত্যু : স্বামী আহত
কালিগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে বিলকিস পারভীন (৩০) নামে এক গৃহবধূর মৃত্য হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের শিবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত...



