কালিগঞ্জে মিঠুন নন্দী (২৭) নামে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার রাত ১ টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির একটি লিচু গাছের ডালে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন।
কিছুদিন যাবত মিঠুন নন্দী মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য তিনি আত্মহত্যা
করেছেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে
ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ সৎকারের অনুমতি দিয়েছে পুলিশ। মিঠুন নন্দী কালীগঞ্জ
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাম চন্দ্র নন্দীর ছেলে। তিনি মুকুন্দপুর
চৌমুহনী আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।