বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, ‘আমরা এখন প্রতিনিদিই কালো দিবসের মুখোমুখি হচ্ছি। দেশে ভিন্ন মত প্রকাশের সব পথ বন্ধ করেছে সরকার।  দেশে একদলীয় শাষন ব্যবস্থা কায়েম করার জন্যই ১৯৭৫ সালে মাত্র চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলো। অপরদিকে শহীদ জিয়াউর রহমান সংবাদপত্রের অবাধ স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন’। আজ কালো দিন থেকে মুক্তি পেতে সবাইকে ওইক্যবদ্ধ হতে হবে।


তিনি শনিবার শহরের হোটেল নাজ গার্ডেনে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ বলেন, প্রতিনিয়তই সরকার সাংবাদিক হত্যা ও নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রের কণ্ঠ রোধ করেছে। অপরদিকে বেগম খালেদা জিয়া সংবাদপত্রের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন অথচ তাকে একটি স্যাঁতসে্যঁতে পরিত্যাক্ত কারাগারে রেখে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।


সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জ সেলিম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রয়ি নেতা মুক্তিযোদ্ধা মো: শোকরানা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিট সভাপতি শেখ মোখলেছুর রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গণেশ দাস, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাংবাদিক ইউনিয়নের সিনিয়ন সদস্য দৈনিক নয়া দিগন্তের বগুড়ার স্টাফরিপোর্টার আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, মমিনুর রশিদ সাইন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য এস এম আবু সাঈদ, আব্দুল ওয়াদুদ। মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাজেদুর রহমান জুয়েল।