জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনে আগামী ৫ জুন (মঙ্গলবার) বিকেল ৪ টা থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ২৬ জুন রাত ১২ টা পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।