ডিমলায় পারিবারিক কলহের জেরে তাছলিমা আক্তার কোকিলা (২৪) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী রেজাউল ইসলাম (৩০) ও শাশুড়ি রেজিয়া বেগমকে (৬০) আটক করেছে পুলিশ। ঘটনটি ঘটেছে, শনিবার ভোর রাতে ডিমলা উপজেলার নাউতারা ভাটিয়াপাড়া গ্রামে।
এলাকাবাসী জানান, ২০১১ সালে এসএসসি পাসের পরপরই উপজেলা নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের কৃষক তছর আলীর মেয়ে তাছলিমা আক্তারের সাথে একই ইউনিয়নের নাউতারা ভাটিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রেজাউল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার সন্ধ্যা রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী রেজাউল ও শাশুড়ি রেজিয়া বেগম তাসলিমাকে শারীরিক নির্যাতন করে। শনিবার ভোরে কোকিলাকে তার স্বামীর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
এলাকাবাসী ঘটনাটি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে স্বামী রেজাউল ইসলাম ও শাশুড়ি রেজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ দিকে ডিমলা থানার সাবইন্সপেক্টর ইমাদ উদ্দিন মো: ফারুক ফিরোজ বলেন, গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত রহস্য জানা যাবে।