ধামরাই উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার ধামরাই যাত্রাবাড়ী শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা একযোগে শপথ নেন এদিন।

নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি চাঁন মিয়া। শপথ গ্রহণের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি রবিউল করিম, সিনিয়র সহ সভাপতি মো: আ: মোমেন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: গোলাম কিবরিয়া, যুগ্ন সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মো: জব্বার আলী, মিডিয়া সম্পাদক সোহেল রানা , মহিলা সম্পাদক হালিমা খাতুন ও সাবেক সহ সভাপতি ইন্তাজ আলী প্রমুখ।

উপজেলা কমিটির নবনির্বাচিত সদস্যগণ ছাড়াও এদিন শপথ নেন ১৬টি ইউনিয়ন কমিটির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকবৃন্দ।