কিশোরগঞ্জের হোসোনপুরে পল্লী বিদ্যুতের বকেয়া বিল পরশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুতের লোকজনকে মারধর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামুন(৪০) মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ
স্থানীয় বিদ্যুৎ অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পল্লী বিদ্যুতের এজিএম শহীদুল্লার নেতৃত্বে উপজেলার জামাইল গ্রামের মামুন মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মামুন মিয়া ও তার লোকজন পল্লী বিদ্যুতের লোকজনের উপর হামলা করে তাদের আটকে রাখে। এ সময় এজিএম শহীদুল্লাহ ও লাইনম্যান ইছহাক মিয়া আহত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম মজুমদার ও পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুল্লাহ আল মামুন পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মামুনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে হোসেনপুর পৌর এলাকার জমাইল গ্রামের মৃত রঙ্গু মেম্বারের ছেলে।