বগুড়ার সারিয়াকান্দিতে মেয়েকে হত্যার পর মা আত্নহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে ।
জানা গেছে, গত রোববার উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের তারাজুল ফকিরের স্ত্রী নাদিয়া বেগমের শাশুড়ির সঙ্গে তার দুবছরের শিশু সন্তান তানজিলা আকতার বেড়াতে যেতে যায়। বেড়াতে না নিয়ে যাওয়ায় তানজিলা কান্না শুরু করে। এক পর্যায়ে পাষান্ড মা মেয়ে তানজিলাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেও শয়ন ঘরের তীরের সাথে গলায় শাড়ী পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে।
চন্দনবাইশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদৎ হোসেন দুলাল জানান নাদিয়া বেগম মানসিক রোগী ছিল।
তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ জানান,সুরুতহাল রিপোর্ট না করা পর্যন্ত তেমন কিছু বলা যাচ্ছেনা ।