নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে রিকশাওয়ালাদের কাছ থেকে চাঁদাবাজীর সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- লিটন (৩৫), আল আমিন (৩৫), হাসান হাওলাদার (৩০) ও রাজু (২৮)।
সকালে ফতুল্লার পঞ্চবটি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও চাঁদাবাজীর দুই হাজার ৪৬০টাকা জব্দ করেছেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা পঞ্চবটির মোড়ে রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী করে থাকে। এ ঘটনায় পুলিশের এএসআই তারেক আজিজ বাদী হয়ে আজিজুলসহ ৭জন চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
ফতুল্লায় রিক্সার ১৯টি কমিটি রয়েছে তাদের। এ কমিটির অধিনে রয়েছে ৪ হাজার রিক্সা। আর ইজিবাইকের নামে ৪টি কমিটি রয়েছে।
এ কমিটির অধিনে ইজিবাইক রয়েছে ৮০০। প্রতিটি রিক্সার থেকে প্রতিমাসে ১০০ টাকা ও ইজিবাইক থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করা হয় বলে জানায় পুলিশ।
ইজিবাইকে চাঁদাবাজীর সময় গ্রেফতার ৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে রিকশাওয়ালাদের কাছ থেকে চাঁদাবাজীর সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- লিটন (৩৫), আল আমিন (৩৫), হাসান হাওলাদার (৩০) ও রাজু...



