ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভাটেরচর এলাকায় পাল্লা দিয়ে দ্রুত গতিতে চলতে গিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালকের সহকারী আবদুল হান্নান মিয়া(৩০)নিহত ও বাসের কমপক্ষে পনের যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক আটটার দিকে উল্লিখিত স্থান অতিক্রম করার সময় ঢাকাগামী যানবাহন দুটি পরস্পরকে পাল্লা দিতে গেলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাসটিতে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায় এ সময় ট্রাকের চালক বের হতে পারলেও পাশের আসনে থাকা সহকারীর মৃত্য হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকের সামনের অংশ কেটে মরদেহ উদ্ধার করে।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।