শরীয়তপুরের ডামুড্যায় যমুনা টিভির নিয়মিত অনুষ্ঠান জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘‘শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী ভাবনা,-২০১৮ সরাসরি সম্প্রসার অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলামসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবরের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।
এ সময় হামলাকারিরা একজন মুক্তিযোদ্ধাসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের আটজন নেতা কর্মীকে মারধর করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাধরন সম্পাদকসহ নেতার্কীরা।
ছাত্রলীগ সভাপতি হামলার কথা অস্বীকার করেছেন। এ বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একে এম নাসির উদ্দিন কালু বললেন, এটাই আওয়ামীলীগের কাজ।
তিনি বলেন আওয়ামীলীগের বড় রাজণনীতি হচ্ছে বিএনপির উপর হামলা ও মামলা করা। বিএনপিকে কথা বলতে না দেয়া। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
যমুনা টিভির জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, বিএনপি নেতাকর্মী, ডামুড্যা থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সোমবার দুপুরে বেসরকারি টেলিভিশন যমুনা টিভির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি সরাসরি সম্প্রসার অনুষ্ঠান হচ্ছিল ডামুড্যা উপজেলা সদরের পূর্ব মাদারীপুর কলেজ মাঠে।
সেখানে স্থানীয় সাধারন ভোটার, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে স্থানীয় এমপি নাহিম রাজ্জাকের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষন পূর্বে নাহিম রাজ্জাক এমপি রতন নামের এক জনের মাধ্যমে যমুনা টেলিভিশনের অনুষ্ঠান সঞ্চালক শাকিল আহসানকে জানিয়ে দেয়া হয় তিনি অসুস্থতার কারনে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে না। এমপি নাহিম তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে অনুষ্ঠানে না থাকতে পারায় দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাাটস দেন। অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত হন ডামুড্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবলু সিকদার। তিনি ওই বেসকারি টিভির সাংবাদিকদের কাছে জানতে চান তাকেসহ স্থানীয় আ.লীগের নেতাদের কেন অনুষ্ঠানে অতিথি করা হয়নি। তখন তাকে অতিথি করে অনুষ্ঠানে যুক্ত করা হয়।
অনুষ্ঠান চলার সময় ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর কয়েকজন নেতাকমীদের নিয়ে উপস্থিত হন। এ সময় রুবেল মাদবর উপস্থিত বিএনপির অতিথিদের গালিগালাজ করে চেয়ার থেকে উঠিয়ে দেন। পরে তিনি বিএনপি নেতা সাঈদ আহম্মেদ আসলামকে লাঞ্চিত করেন। এ সময় সাঈদ আহমেদ আসলামের সঙ্গে থাকা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাহাদাৎ হোসেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ব্যাপারী, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ শামছুল আরেফিন নিরব, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম,অরবিন ব্যাপারী ও নাজমুল হক ও স্থানীয় সোহাগ বেপারীকে মারধর করা হয়। খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। এ ঘটনার পর ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে যমুনা টিভির লাইভ অনুষ্ঠান নিয়ে অশালিন স্ট্যাটার্স দিয়েছেন।
এ ব্যাপারে সাঈদ আহম্মেদ আসলাম বলেন, আমি আগেই যমুনা টিভির লাইভ অনুষ্ঠানের সঞ্চালকদের কাছে জানতে চেয়েছিলাম এমপি নাহিম রাজ্জাক উপস্থিত থাকবেন কিনা? তারা আমাকে জানিয়েছেন এমপি সাহেব উপস্থিত থাকবেন। অথচ আ.লীগ ও ছাত্রলীগের নেতারা টেলিভিশনের লাইভ অনুষ্ঠান চলার সময় আমার উপর হামলা করেছে। আওয়ামীলগ দাবী করে তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অথচ ছাত্রলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানে আসা একজন মুক্তিযোদ্ধ কেও মারধর করেছে। এ সময় বিএনপির আরো ৭জন নেতাকে মারধর করা হয়েছে। আমরা মনে করি কোন টেলিভিশনে যেন বিএনপি কথা বলতে না পারে এ জন্যই আমাদের উপর এ হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার তিব্র নিন্দা জানাই। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবলু সিকদার বলেন, একটি টেলিভিশন নির্বাচনের বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠান করছিল। সেখানে স্থানীয় আ.লীগের কোন নেতাকে রাখেনি। আমাদের অনুমতিও নেয়নি। তাই দলীয় নেতা কর্মীরা ক্ষুব্দ হয়ে এমন আচরন করেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল মাদবর বলেন, আমাদের নেতা নাহিম রাজ্জাককে বাদ দিয়ে অনুষ্ঠান করা হচ্ছিল। নেতাকে বাদ দিয়ে ডামুড্যায় কোন অনুষ্ঠান করতে দেয়া হবে না। আর বিএনপি এখানে এসে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছে। আমরা কাউকে মারধর করিনি।
ডামুড্যায় যমুনা টিভির অনুষ্ঠানে অংশ নেয়া বিএনপির নেতাকর্মীদের উপর হামলা
শরীয়তপুরের ডামুড্যায় যমুনা টিভির নিয়মিত অনুষ্ঠান জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘‘শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী ভাবনা,-২০১৮ সরাসরি সম্প্রসার অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলামসহ...



