লাকসামে দেশের শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানী রবি ও এয়ারটেলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রবি লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চলের ডিষ্টিবিউটর এবং লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের।
লাকসাম গালফ হোটেলে সোমবার রবির সুপারভাইজার মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীর এরিয়া ম্যানেজার তানবির আহমেদ, এয়ারটেলের লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চলের ডিষ্ট্রিবিউটর খোরশেদ আলম তুহিন, রবি লাকসাম কাষ্টমার কেয়ার ম্যানেজার মোঃ মিজানুর রহমান খোন্দকার, লাকসাম বাজার মোবাইল ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ মিজানুর রশিদ। ইফতার মাহফিলে রবি এবং এয়ারটেলের লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলার রিটেইলারবৃন্দ উপস্থিত ছিলেন।
লাকসামে রবি-এয়ারটেলের ইফতার মাহফিল
লাকসামে দেশের শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানী রবি ও এয়ারটেলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রবি লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চলের ডিষ্টিবিউটর এবং...



