গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চবিদ্যালয় ভবনের দোতলার কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ ও একটি প্রিন্টার চুরি হয়েছে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের ধারণা গত বৃহস্পতিবার থেকে গত রোববার সন্ধ্যার মধ্যে যেকোনো সময়ে এ চুরি হয়েছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফারজানা ইয়াসমীন বলেন, স্কুলে রমজানের ছুটি থাকায় ল্যাবটি নৈশপ্রহরী শাহজালাল ও কম্পিউটার প্রশিক্ষক দেওয়ান কামরুজ্জামানের তত্ত্বাবধানে ছিল।
স্কুল পরিচালনা কমিটির ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান প্রশাসনের কাছে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।
নৈশপ্রহরী শাহজালাল জানান, তিনি রাত ১২টা পর্যন্ত পাহারা দিয়ে নিচের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। স্কুলের প্রধান ফটকের চাবি তার কাছে নেই। তাই তিনি ওপর তলায় যেতে পারেন না। রোববার রাতে নিচ থেকে টর্চলাইটের আলোয় দোতলার ল্যাবের দরজা খোলা দেখতে পেয়ে তিনি শিক্ষকদের খবর দেন। শিক্ষকেরা রোববার রাতে ল্যাবে গিয়ে দেখেন ল্যাপটপ ও প্রিন্টার নেই এবং আসবাবপত্র ভাঙা।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস ও পরিদর্শক (অপারেশন) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
গজারিয়া থানার ডিউটি অফিসার জানান, বিদ্যালয়ের ল্যাবে চুরির ঘটনায় প্রধান শিক্ষক এজাহার দায়ের করেছেন। নিরাপত্তা প্রহরী শাহজালালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গজারিয়ায় ভাটেরচর হাইস্কুলের ১৬টি ল্যাপটপ চুরি
গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চবিদ্যালয় ভবনের দোতলার কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ ও একটি প্রিন্টার চুরি হয়েছে।পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের ধারণা গত...



