চট্টগ্রামের সাতকানিয়ায় এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো: আজিজুল হক। গত রোববার রাতে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, সাতকানিয়া থানার এসআই মো: ইয়ামিন সুমনের নেতৃত্বে এসআই মো: সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে জামায়াত কর্মী আজিজুল হক ওরফে বাটা আজিজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।