দিনাজপুর-ফুলবাড়ি সড়কের আমবাড়িবাজার অংশে গত পাঁচ বছর ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তি বেড়েছে। এ সড়ক দিয়ে দিনাজপুর থেকে ঢাকা, বগুড়াসহ অন্য স্থানে প্রতিদিন কয়েক শ’ যানবাহন ও লক্ষাধিক মানুষ চলাচল করে।
কিন্তু সড়কের কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতে পুরো বাজার দীর্ঘ সময় জলাবদ্ধ হয়ে পড়ে। এ সড়কে চলতে গিয়ে গর্তে পড়ে ভ্যান, রিকশা, সাইকেল, হালকা ও ভারী গাড়ি উল্টে যাওয়া প্রায় স্বাভাবিক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী জানান, সড়ক ও জনপথ বিভাগকে সড়কটি সংস্কারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাছুম সারওয়ার বলেন, ইতোমধ্যে ঠিকাদার সংস্কার কাজ শুরু করেছেন। দুই-এক দিনের মধ্যেই ছোট-বড় গর্ত ও দেবে যাওয়া অংশে রাবিশ ফেলানো হবে।
দিনাজপুর-ফুলবাড়ি সড়কের আমবাড়িবাজারে ভোগান্তি
দিনাজপুর-ফুলবাড়ি সড়কের আমবাড়িবাজার অংশে গত পাঁচ বছর ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তি বেড়েছে। এ সড়ক দিয়ে দিনাজপুর থেকে ঢাকা, বগুড়াসহ অন্য স্থানে প্রতিদিন কয়েক...



