চিরিরবন্দরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা বঙ্গবন্ধু হলে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবুর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্য আহসানুল হক, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায় প্রমুখ বক্তব্য দেন।