ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রাম হতে মর্জিনা বেগম (৫০) নামে এক নারী মাদককারবারীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-৮। সে ওই এলাকার মৃত সমশের মাতুব্বরের মেয়ে এবং ইসমাইল মল্লিকের স্ত্রী।
র্যাব জানায়, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের শুক্রবার ভোর ৫ টার দিকে মর্জিনাকে আটক করা হয়। সে একজন পেশাদার মাদককারবারি এবং দীর্ঘদিন গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য বিক্রি করছিলো বলে র্যাব জানায়।
এব্যাপারে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।



