গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী সরকারের ছেলে ফুয়েল (১৮) ও তার বন্ধু সিহাব বিশ্বাস (১৮) কে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ওয়পদারহাট সড়কের বীরেন বৈদ্যর বাড়ির সামনে থেকে ৪০গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
কোটালীপাড়া থানার এসআই বাচ্চু শেখ বলেন, গাঁজা সহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।