টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বিশেষ অভিযান ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৯ জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা উপজেলার বাইমহাটি গ্রামের মান্নান মিয়ার ছেলে ইমন (২০), মির্জাপুর ইউনিয়ন পাড়ার আনিসুর রহমানের ছেলে হাবিব (২৬), মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের বদর উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫), পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সিএনবি কলনীর আলাউদ্দিনের ছেলে আল আমিন (১৯), ক্যাডেট কলেজ এলাকার এনামূল হকের ছেলে মাসুদ (২৫), সরিষাদাইড় গ্রামের জগেন্দ্র নাথের ছেলে জগদীস, পাহাড়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে আব্বাস মিয়া (৪২) ও বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান মিয়ার ছেলে মিজান (৩৮) ও মির্জাপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুম (৪২)।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভূক্ত আসামী। মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদেরকে কারাগারে পাঠানো হয়েছে।