হালুয়াঘাট প্রেস ক্লাবের আয়োজনে গত বৃহস্পতিবার প্রেস ক্লাব কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাব সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আওয়াল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ সহসভাপতি এম এ হামিদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুটন চন্দ্র ঘোষ, রফিকুল ইসলাম স্বপন, আনসারুল হক রাসেল, আশরাফুল ইসলাম, সৈয়দ তরিকুল্লাহ আশরাফী, এম এ মালেক, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।



