সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ১৭ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৯৮১ টাকা ৬৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়। এ উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কলারোয়া পৌরসভার মেয়র গাজী আক্তারুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসে, সন্ধ্যা রানী বর্মণ, লুৎফুন্নেছা লতু, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মফিজুল ইসলাম, আকিমুদ্দিন আকি, আফজাল হোসেন, ইঞ্জিনিয়র ওয়াজিহুর রহমান, সরওয়ার্দি, পৌর প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, পৌর সচিব তুষার কান্তি দাস, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া রিপোর্টাস ক্ল¬াবের সহসভাপতি জাকির হোসেন, মোস্তফা হোসেন বাবলু প্রমুখ।
কলারোয়া পৌরসভার বাজেট ঘোষণা
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ১৭ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৯৮১ টাকা ৬৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।গত বৃহস্পতিবার পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানে এ...



