ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে তিন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ভাঙ্গার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের বাসার মাতুব্বর ও তার সহোদর ভাই জমির মাতুব্বরের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জমির মাতুব্বরের মেয়ে জিমি (৮) ও ছেলে সাজ্জাদ (২) এবং বাসার মাতুব্বরের মেয়ে মিম (৭)।
নিহতের পরিবার সুত্রে জানা যায় প্রথমে একটি শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে শিশুটিও পড়ে যায়। ওই দুইজনকে উদ্ধার করতে অপর শিশুও পানিতে পড়ে যায়।
পরে ঘটনার পাঁচ মিনিটের মধ্যে দুই শিশু এবং ৪৫ মিনিট পর অপর শিশুটিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
বাসুর মাতুব্বরের অপর ভাই এনামুল মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির আলী মাতুব্বর সদরপুর উপজেলা সদরে ফলের ব্যবসা করেন। তিনি তার স্ত্রী ওই দুই ছেলে মেয়ে জিমি ও সাজ্জাদকে নিয়ে সদরপুরে থাকেন। অপরদিকে বাসার মাতুব্বর ফরিদপুরে ফুচকা বিক্রি করেন। তবে তার পরিবার কাঠালবাড়ি গ্রামেই থাকেন। জমির মাতুব্বর বাড়ির মসজিদে রবিবার ইফতার দেওয়ার জন্য দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়িতে এসেছিলেন।
মৃত মিম কাঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যারয়ের শিশু শ্রেণির ছাত্রী। তার চাচাতো বোন জিমি সদরপুরের একটি কিন্টারগার্টেনে নার্সারি শ্রেণির ছাত্রী।
এক শিশুকে উদ্ধার করতে আরো দুই শিশুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে তিন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ভাঙ্গার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের বাসার মাতুব্বর ও তার সহোদর ভাই...



