বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসান বলেছেন, রোজা আত্নগঠনের মাস, পরিশুদ্ধি অর্জনের মাস। রোজা আমাদেরকে সবর,সংযম,সহমর্মিতা, সহানুভূতি ও সততা শিক্ষা দিয়ে থাকে। রমজান মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও তার সন্তষ্টি অর্জনের মাস।

তিনি রবিবার গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ব্যবসায়ীদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীষর্ক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংস্থার সভাপতি মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে মাহফিলে অন্যানের মাঝে আলোচনা রাখেন-কোনাবাড়ী মানব সেবা ফাউন্ডেশনের সেক্রেটারি ডা:মো: কবির হোসাইন, আনিছুর রহমান, আ: হক প্রমুখ।

খায়রুল হাসান আরো বলেন- রমজান মাসে বেশি বেশি নেক আমল করার সুযোগ থাকা সত্ত্বে ও ব্যবসায়ীরা দুনিয়ার সামান্য লাভের আশায় অন্যায় অসৎ পথ বেছে নিচ্ছে। রমজান মাসের মহত্ব উপলব্ধি করতে পারলে ব্যবসায়ী ভাইয়েরা এমন কাজ করতে পারতেন না।তিনি সকলকে রোজার শিক্ষা কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহবান জানান।