স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবারের ঘোষিত বাজেট বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট। এই বাজেট দেশের সকল স্তরের মানুষের কথা বিবেচনা করেই ঘোষনা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে আমরা উন্নত দেশে পরিণত হবো। উন্নয়নের স্বার্থে ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

ফরিদপুরের বদরপুরে নিজ বাসভবন ‘আফসারা মঞ্জিল’ প্রাঙ্গণে রোববার বিকেলে অয়োজিত এক ইফতার মাহফিলে এলজিআরডি মন্ত্রী একথা বলেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজিন করা হয়। বিশাল এ ইফতার মাহফিলে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশের উন্নয়নে কাজ করছেন ইতিপূর্বে কেউ তা করেনি। তার এ সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় দেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দারপ্রান্তে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। দেশ ও জনগণের স্বার্থে আসন্ন নির্বাচনে আসুন আমরা দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিই। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

ইফতার মাহফিলে ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মন্ত্রী পুত্র খন্দকার মাশরুর হোসেন মিতু, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের সভাপতি এএইচএম ফোয়াদ প্রমুখ। সভা শেষে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, ফরিদপুর প্রেসক্লাববের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এসএম খবিরুল ইসলাম প্রমুখ এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।