রাঙ্গামাটির লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহতের নাম বলি চাকমা ওরফে জংলি। আহত হয়েছেন সুমতি চাকমা নামে আরেকজন।
লংগদু থানার ওসি রনজন সামন্ত জানান, গত শুক্রবার সকালে লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেছে।



