ছোট ভাইর জানাজার নামাজ পড়াতে প্যারোলে মুক্তি মেলেনি মাওলানা সাঈদীর। সাঈদী ছোট ভাই আলহাজ্জ্ব হুমায়ুন কবির সাঈদী মৃত্যুর আগে অছিহত করে গিয়েছিলেন তার (কবির সাঈদীর) জানাজার নামাজ যেন তার বড় ভাই মাওরানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমামতিতে অনুষ্ঠিত হয়। সে কারনে সোমবার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে সাঈদীকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রনালয় তাদের আবেদন গ্রহন করে বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানায়।
এই আশায় দুপুর দেড়টায় মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেই আশায় জানাজার সময় পিছিয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বিকাল ৪টা পর্যন্ত মুক্তির কোন সুরাহা না হওয়ায় ছোট ভাইয়ের জানাজায় অংশগ্রহন করতে পারেননি মাওলানা সাঈদী। পরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝ পুত্র আলহাজ্জ্ব শামীম সাঈদী তার চাচা হুমায়ুন কবির সাঈদীর জানাজার নামাজ পড়ান।
সাঈদীর পুত্র মাসুদ সাঈদী জানান, ‘মাওলানা সাঈদীর প্যারোলে মুক্তির বিষয়ে সরকার আমাদেরকে আশ্বস্থ করলেও একদিন পর মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত কোন সুরাহা করেনি। সরকার আমাদের সাথে অমানবিক আচরণ করেছে। আগামীকাল বুধবার আমাদের গ্রামের বাড়ী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে আমার পিতার প্রতিষ্ঠিত এস. ডি মদিনাতুল উলুম দাখিল মাদরাসা মাঠে বুধবার ২য় জানাজা শেষে সাঈদখালীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে ২০১১ সালের ২৭ অক্টোবর সাঈদীর মাতা গুলনাহার ইউসুফের মৃত্যুর পর এবং তার বড় ছেলে মাওলানা রাফিক বিন সাঈদী’র ২০১২ সালের ১৩ জুন মৃত্যুর পর তিনি প্যারোলে মুক্তি পেয়ে তিনি ২৮ অক্টোবর মায়ের এবং ১৪ জুন ছেলের জানাজার নামাজ পড়ান।
দেলাওয়ার হোসাইন সাঈদী ছোট ভাই আলহাজ্জ্ব হুমায়ুন কবির সাঈদী (৫৬) সোমবার সকালে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
এর আগে ২০১১ সালের ২৭ অক্টোবর সাঈদীর মাতা গুলনাহার ইউসুফের মৃত্যুর পর এবং তার বড় ছেলে মাওলানা রাফিক বিন সাঈদী’র ২০১২ সালের ১৩ জুন মৃত্যুর পর তিনি প্যারোলে মুক্তি পেয়ে তিনি ২৮ অক্টোবর মায়ের এবং ১৪ জুন ছেলের জানাজার নামাজ পড়ান। উল্লেখ্য ২০১০ সালের ২১ মার্চ তারিখে দায়েরকৃত মামলায় সাঈদীকে একই বছরের ২৯ জুন রাজধানীর শহীদবাগ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো দেখুন : মাওলানা সাঈদীর প্যারোলে মুক্তি নিয়ে যা জানালেন মাসুদ সাঈদী
ছোট ভাইয়ের জানাজার নামাজ পড়াতে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন কারাবন্দি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। সব ঠিক থাকলে আজ মঙ্গলবার কোনো এক সময় তিনি মুক্তি পেতে পারেন।
এ বিষয়ে তার ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী দুপুর ১২টার পর দিকে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার আব্বা আল্লামা সাঈদীর [হাফিজাহুল্লাহ] প্যারোলে মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। যদিও আমাদেরকে অফিসিয়ালি এখনো কোন কিছু তারা জানায়নি। তবে আমরা এখনো আশাবাদী। আল্লামা সাঈদী আসবেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করবেন ইনশাআল্লাহ।’
তবে মুক্তির প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে- এ ধরনের অভিব্যক্তি প্রকাশ করে তিনি বেলা ২টার কিছু আগে তিনি আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন- ‘এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আল্লামা সাঈদীর প্যারোলে মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষ করতে কতো সময় লাগে !!’



