বরগুনা জেলার তালতলী উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতির বাসায় বিয়ের দাবিতে প্রেমিকা বিষ হাতে নিয়ে দুই দিন অনশনের পর গত বৃহস্পতিবার রাতে বিয়ে হয়েছে। তালতলী উপজেলার তালতলী বন্দরের টিঅ্যান্ডটি রোডে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বড়বগী ইউনিয়নের সওদাগারপাড়া গ্রামের শাহজাহান মৃধার ডিভোর্সী কন্যা রুবী আক্তারের (২০) সাথে তালতলী টিঅ্যান্ডটি রোডের পানি উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত পিয়ন আব্দুস সত্তারের ছেলে তালতলী উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রাশেদের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমিক রাশেদ প্রেমিকা রুবী আক্তারকে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করে আসছিল।
গত ২০ জুন বুধবার রুবী আক্তার বিষ হাতে নিয়ে রাশেদের বাসায় বিয়ের দাবিতে অনশন শুরু করেন। গত বৃহস্পতিবার উভয় পক্ষের সম্মতিতে রাশেদের সাথে রুবীর বিয়ে সম্পন্ন হয়।