ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন । এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায় নি। লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে ।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার সাইফুজ্জামান জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে



