যশোরে যুবলীগের সাবেক নেতাকে বোমা ও ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহতের নাম আরাফাত রহমান লিটন। তিনি শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে। তিনি শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জানান, শুক্রবার রাতে ঘোপ সেন্ট্রাল রোডে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হামলার শিকার হন লিটন। চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ও দলীয় সূত্র জানায়, বোমা হামলায় সময় ফজলুল করীম মিলন নামে এক যুবকও আহত হন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল বাশার মিয়া জানান, বোমা হামলার ঘটনায় যারা জড়িত পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।



