যশোরের চৌগাছার প্রকাশ মুখার্জি মাত্র ২৩ দিনের মাথায় লাশ হয়ে ফিরলেন। জানা যায়, উপজেলার কয়ারপাড়া গ্রামের জীবন মুখার্জির ছেলে প্রকাশ মুখার্জি (২২) শ্রমিক হিসেবে ১ জুন মালয়েশিয়া যান।
রোববার সকালে মালয়েশিয়া থেকে তার লাশ গ্রামে পৌঁছায়। সকাল সাড়ে ১০টায় তার লাশের সৎকার করা হয়েছে।
গত ২ জুন তিনি মালয়েশিয়ার পেনাক শহরে একটি কোম্পানিতে কাজে যোগদান করেন। প্রকাশের বাবা জানান, প্রকাশসহ কয়েকজন বন্ধু পেনাক শহরের একটি মেসে থাকতেন। যেখানে প্রকাশই একমাত্র হিন্দু ছিলেন। গত ঈদুল ফিতরের দিন সকালে সবাই নামাজ পড়তে যান। প্রকাশ একা মেসে ছিলেন। নামাজ শেষে বন্ধুরা এসে দেখেন প্রকাশ ঘরের মেঝেতে পড়ে আছেন। সাথে সাথে তাকে স্থানীয় জহুর হাসপাতালে নিলে ডাক্তার অনেক আগেই প্রকাশ হৃৎক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানান। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।