নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে প্রথম স্ত্রী ও তার দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ঘাতক স্বামী মাসুদ দেওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে গ্রেফতারকৃতকে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার গ্রেফতারকৃত চাচাতো শ্যালক সবুজ ওরফে সোহেল নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
গ্রেফতারকৃত মাসুদ দেওয়ান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দক্ষিণ শাশাআলী এলাকার খলিলুর রহমানের ছেলৈ। অপর গ্রেফতারকৃত চাচাতো শ্যালক সবুজ ওরফে সোহেল নেত্রকোনার খালিয়াজুরী থানার ফতুয়া এলাকার স্বপন মিয়ার ছেলে। নিহতরা হলো, মাসুদের স্ত্রী নোয়াখালীর সেনবাগের পদুয়া এলাকার সোলেমানের মেয়ে আঞ্জুবী আক্তার (২৮) ও তার দুই মেয়ে ৭ বছর বয়সী মাঈদা আক্তার ও ১৫ মাস বয়সী মাহি।
সিদ্ধিরগঞ্জে মা ও দুই মেয়েকে হত্যার ঘাতক ৩ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে প্রথম স্ত্রী ও তার দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ঘাতক স্বামী মাসুদ দেওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।...



