সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক এক ইউপি সদস্যকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তায়েব-উর-রহমান আশিক জানান, মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে ভুমির বিরোধ সংক্রান্ত দু,পক্ষের শুনানী চলাকালে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের আহম্মদ ফকিরের ছেলে খলিল ফকির ওরফে খলিল মেম্বর (৫৫) বিচারিক কাজে বাঁধা প্রদান করে।

এরপর তাৎক্ষনিক ভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে খলিল মেম্বারকে সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালিয়াকান্দি থানার এস,আই দীপন কুমার মন্ডল জানান, আদালতের নির্দেশে তাকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।