বরগুনার বেতাগীতে বেড়েরধন নদীর মোহনা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বৃহঃস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় স্থানীয় লোকদের দৃষ্টিগোচর হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্রী রূহনী চন্দ্র শীল (৭০) পিতা মৃত্যু বাবুল চন্দ্র শীল ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিন আমড়াগাছিয়া সাকিনের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা । ছয় কন্যা সন্তানের পিতা মানসিক ভারসাম্যহীনতার কারণে প্রায় সময়ই বাড়ি থেকে না বলে বিভিন্ন দিকে চলে যেত আবার নিজেই ফিরে আসত। কিন্তু গত ২৪ জুন রোজ রবিবার বাড়ি ছাড়ার পর অনেক খোঁজাখুজির পর আর সন্ধান পাওয়া যায়নি। পরে তার লাশ বেড়েরধন নদীর মোহনায় পাওয়া যায়।
নৌ সীমানায় মির্জাগঞ্জ উপজেলার সন্নিকটে হওয়ার কারনে মির্জাগঞ্জ থানার উক্ত ঘটনার তদন্তকারী কর্মর্কতা জনাব এস আই নজরুল ইসলাম ও আমিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।



