মাদকের মামলায় নড়াইলে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল মোল্যাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল সদরের আগদিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। নড়াইল সদর থানার এএসআই আনিসুজ্জামান জানান, সাজাপ্রাপ্ত রুবেলের নামে থানায় পাঁচটি মাদকের মামলা রয়েছে। এএসআই আনিসুজ্জামান, মনিরুজ্জামান, রেজাউল ও ইলিয়াস হোসেনের যৌথ অভিযানে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।