জামালপুরের ইসলামপুরে জাতীয়পার্টি (জাপা-এরশাদ) পৌর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর জাপার সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয়পার্টির আহ্বায়ক মোস্তফা-আল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপু, আব্দুস সালাম ঘুনু, আনোয়ার হোসেন, হাফিজুর রহমান জেমস, সাইফুল ইসলাম আরজু, মেহেদী হাসান সুজন প্রমুখ। জাপা নেতা বলেন, আমি পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। আমাকে যদি আগামী দিনে এমপি বানান আমি ইসলামপুরকে একটি মডেল ইসলামপুর হিসেবে উপহার দেব। তাই হোসাইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীতে আপনারা জাতীয় পার্টির পতাকার তলে ঐক্যবদ্ধ হবেন এ আহ্বান জানাচ্ছি।