যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত গার্মেন্টস শ্রমিক অহেদুজ্জামান টনি (২৬) মৃত্যু হয়। শনিবার এ ঘটনার প্রতিবাদে তার সহকর্মীরা সড়ক অবরোধ ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও অফিস ভাংচুর করেছে। এ সময় তারা কয়েকটি বাসও ভাঙচুর করেছে।
চৌগাছা থানা পুলিশের হস্তক্ষেপে দুপুরে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। দুপুরে চৌগাছা থানায় বাস মালিক-শ্রমিক, গ্রার্মেন্টস শ্রমিক ও থানা পুলিশের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সমঝোতা বৈঠকে গার্মেন্টস শ্রমিকদের ৭ দফা দাবি নিয়ে আলোচনা শেষে বাস মালিক সমিতির পক্ষ থেকে আশ্বস্ত করা হলে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা তাদের কর্মস্থলে ফিরে যায়।
এ ব্যাপারে চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ স¤পাদক হাফিজুর রহমান বলেন গার্মেন্টস শ্রমিকদের দাবিগুলো হলো সড়কে ফিটনেস বিহিন গাড়ি চালানো যাবে না, অদক্ষ চালক-সহকারিকে দিয়ে গাড়ি চালানো যাবে না, রাজপথেই তাদের দাবির সমাধান করতে হবে, স্কুল-কলেজ-হাসপাতাল ও গার্মেন্টস ফ্যাক্টরির সামনে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালাতে হবে, মালিক-শ্রমিক পক্ষকে অবরোধের স্থানে এসে সমস্যার সমাধান করতে হবে, মালিক সমিতিকে চৌগাছা-যশোর রুটের গাড়ির টাইমিং স্থল কয়ারপাড়ায় করতে হবে ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
উল্লেখ্য ২৬ জুন মঙ্গলবার টিফিন টাইমে বাড়ী থেকে দুপুরের খাবার খেয়ে সাইকেলযোগে ডিভাইন গার্মেন্টেসে ডিউটিতে যাচ্ছিল। সে চৌগাছা-যশোর সড়কের তানজিলা ব্রিকস্রের সামনে পৌছালে যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস (যশোর-জ-০৪-০০৩৬) নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে টনি মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
শনিবার সকাল নয়টায় চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে নামাজে নিহত অহেদুজ্জামান টনির জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় চৌগাছার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি চৌগাছার ডিভাইন গ্রুপের দুটি ফ্যাক্টরির কয়েকশ শ্রমিকও অংশ নেন।
শ্রমিকরা চৌগাছার সকল রুটের যানচলাচল বন্ধ করে শহরের যশোর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ খবর পেয়ে চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকদের অবরোধ তুলে দেয়। বিকাল থেকে চৌগাছা- যশোরসহ সকল রুটে যান চলাচল শুরু করে।
এ ব্যাপারে চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ স¤পাদক হাফিজুর রহমান বলেন সমঝোতা বৈঠক সফল হয়েছে। শ্রমিকরা আমাদের নিকট কিছু দাবি পেশ করেছেন। আমরা রবিবার সমিতির সাধারণ সভা ডাকা হয়েছে সেখানে তাদের দাবী ও সমিতির অফিস ও গাড়ি ভাঙচুরের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।