ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে আশা ও লিসা নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বৈশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। তাদের বয়স সাড়ে তিন বছর। আশা ও লিসা পাকশিমুল গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বিষয়টি জানান, দুপুরে বাড়ির লোকজনের অগোচরে আশা ও লিসা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে পানিতে তাদের দুজনের লাশ ভেসে ওঠে।
সরাইলে পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে আশা ও লিসা নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বৈশ্বর গ্রামে এ ঘটনা...



