আর্জেন্টিনার সমর্থনে মিছিল করার সময় অটো রিকসা থেকে পড়ে এক শিশু মারা গেছে।

শনিবার সন্ধ্যা ৭ টার সময় সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের তুলাতুলি সংলগ্ন আলমের দোকানের সামনে অটোরিক্সা থেকে পড়ে রাহাত নামে ১০ বছরের এক শিশু মারা যায়। নিহত শিশু মতিগঞ্জ ইউপির স্বরাজপুর গ্রামের ভোকন প্রকাশ সিরাজের ছেলে।

জানা যায়, শনিবার রাত ৮ টায় আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলার আগে এলাকার আর্জেন্টাইন সমর্থকরা মিছিল বের করে। এসময় শিশু রাহাত একটি অটো রিকসায় ছিল। অসাবধানবশত অটো রিকসা থেকে রাহাত পড়ে যায়। পড়ে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নিহত শিশু মতিগঞ্জ ইউপির স্বরাজপুর গ্রামের ভোকন প্রকাশ সিরাজের ছেলে। রাহাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।