জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে সাবেক ট্রেজারার আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যাপক এ এম এম শামসুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। রাজশাহী বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো: জালাল উদ্দিনকে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল সোমবার সাবেক ট্রেজারার শামসুর রহমানকে অব্যাহতি দিয়ে নতুন ট্রেজারার হিসেবে জালাল উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো: হুমায়ুন কবীর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় আইন ২০০৬-এর ১২ (১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো: জালাল উদ্দিনকে ট্রেজারার পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
গত বছরের আগস্টে এ এম এম শামসুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি থাকা অবস্থায় তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পর তাকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক, শিার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি ট্রেজারারের দায়িত্বে থাকা শামসুর রহমান। প্রায় আট মাস পর গতকাল তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হলো। ২০১৫ সালে চার বছরের জন্য নিয়োগ পান ট্রেজারার এ এম এম শামসুর রহমান।
নিয়োগ বাণিজ্যে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক-শিার্থীদের আন্দোলনের মুখে প্রায় আট মাস ধরে ক্যাম্পাসে আসননি তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একাধিকবার শোকজ করেছেন সাবেক এই ট্রেজারারকে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
শামসুর রহমানকে অব্যাহতি : নতুন ট্রেজারার জালাল উদ্দিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে সাবেক ট্রেজারার আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যাপক এ এম এম শামসুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। রাজশাহী বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের...



