ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের সম্মুখ বইলর গ্রামে পারিবারিক কলহের জেরে সোমবার রাত ৮টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে এক গৃহবধু।

জানা গেছে, প্রায় ১৬ বছর আগে ত্রিশাল উপজেলার কাঠাল তেতুলিয়া পাড়ার বাসিন্দা খলিলুর রহমানের মেয়ে পান্না আক্তার (৩৫) কে তারাকান্দা উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফার সাথে বিয়ে হয়। ব্যবসা সূত্রে পরিবার নিয়ে ত্রিশাল উপজেলার বইলর ইউয়নের সম্মুখ বইলর এলাকায় থাকতেন পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা। গৃহবধু মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় ওই দম্পত্যির মাঝে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এরই জেরে সোমবার রাত ৮টার দিকে পান্না আক্তার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই দম্পত্যির ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

পান্নার ভগ্নিপতি মহিউচ্ছুন্নাহ খান শাহিন জানান, মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় মাঝেমধ্যে স্বামী সাথে ঝগড়া বিবাদ হতো পান্না আপার।

ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) চাঁদ মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।