চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত থেকে ৫ রহিঙ্গা আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশী পাসপোর্ট জব্দ করা হয়।
জানা গেছে, শুক্রবার বেলা ১১ টায় ৩ যুবক ভারতে যাওয়ার জন্য দামুড়হুদা জয়নগর সীমান্তের চেকপোস্টে আসে এবং ইমিগ্রেশনের কাজ শেষে করে যাওয়ার সময় বেলা ৩ টায় আরোও ২ জন আসে ইমিগ্রেশনের কাজে। এসময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের কাছে নাম পরিচয় জানতে চাইলে তারা কিছুই বলতে না পারায় ইমিগ্রেশন পুলিশ ৫ জনকে আটক করে।
আটককৃতরা হল চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের নুর ইসলামের ছেলে সাকার (২৪) (পাসপোর্ট নং ঊঞ ০৫৯৯০৪৮), মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আডিয়াল বাজার গ্রামের আঃ জলিলের ছেলে সাদেক (১৮) (পাসপোর্ট নং ইঞ ০৬০৯৮৮০), একই এলাকার আঃ জলিলের ছেলে আয়াল (২৫) (পাসপোর্ট নং ইঞ ০৬০৯৭৭১) , একই জেলার টঙ্গিবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে আমিন (২৫) (পাসপোর্ট নং ইঞ ০৫৩৪৬৯২) ও ফেনী জেলার বাগনভূইয়া উপজেলার সামাসপুর গ্রামের হারুনের ছেলে হারেশ (২৯) পাসপোর্ট নং ইজ ০১৮১০০৩২) ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আটককৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদে শেষে জানা গেছে তারা সবাই রহিঙ্গা। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নাম পরিচয় গোপন করে বাংলাদেশী পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।