জামালপুরের ইসলামপুরে যৌতুকের জন্য স্বামীর হাতে কাকোলী (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে।
জানা যায়, গত নয় মাস আগে উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের আফছার আলীর কন্যা কাকোলী সাথে দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে নজরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজরুল ও তার পরিবার কাকোলীকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। শুক্রবার রাতে তাকে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে কাকোলী মারা যায়। শনিবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাষন্ড স্বামী ও শ^শুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত কাকোলীর বাবা আফছার আলীর অভিযোগ, যৌতুকের জন্য দীর্ঘ দিন ধরে তার মেয়েকে নির্যাতন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নির্যাতন করে তার মেয়েকে হত্যা করা হয়েছে। ইসলামপুর থানার আফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইসলামপুরে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন
জামালপুরের ইসলামপুরে যৌতুকের জন্য স্বামীর হাতে কাকোলী (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে।জানা যায়,...



