রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম, কার্তিক কুমার কুন্ডু (২৫)। তার পিতার নাম, সুশান্ত কুন্ডু। বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামে।
বালিয়াকান্দি থানার এস,আই হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এ,এস,আই মনিরুজ্জামান, এ,এস,আই ইব্রাহিম, এ,এস,আই রমজান খন্দকার বেতেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী কার্তিক কুমার কুন্ডুকে আটক করা হলে তার কাছে থাকা ১২ পিছ ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। এসময় তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে এ,এস,আই মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।