যশোরের চৌগাছা উপজেলা পরিষদের পুরাতন ঝুকিপূর্ণ ভবনের যুবউন্নয়ন অফিসের ছাদের কিছু অংশ খসে পড়েছে। এতে অফিসের টেবিলেরগ্লাসসহ মূল্যবান আসবাব পত্র ও জিনিসপত্র ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দীর্ঘদিন যাবৎ উপজেলা যুব উন্নয়ন অফিসের কার্যক্রম চলে আসছে এ ঝুকিপূর্ণ ভবনে। জীবনের ঝুকিনিয়ে অফিসের কার্য়ক্রম চালিয়ে আসছে কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার হঠাৎ করে ছাদের প্লাস্টারসহ ঢালাইয়ের কিছু অংশ খসে পড়ে এই ঘটনা ঘটেছে।
জানাযায়, উপজেলা পরিষদের উত্তর গেইটে অবস্থিত পুরাতন মুক্তিযোদ্ধা ভবনের দোতলায় একাংশে উপজেলা হিসাবরক্ষণ অফিস অপরঅংশে উপজেলা যুবউন্নয়ন অফিস। অফিসটির ছাদ দীর্ঘদিন থেকেই জরাজীর্ণ। উপজেলার সবথেকে গুরুত্বপূর্ণ উপজেলা হিসাবরক্ষণ অফিস হওয়ায় তৎকালিন হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের তৎপরতায় গেল অর্থবছরে রুমের ছাদগুলি উপজেলা প্রকৌশল অফিসের তত্বাবধানে মেরামত করা হলেও একবছর যেতেনা যেতেই মেরামতকৃত প্লাস্টারসহ ছাদের ঢালাইয়ের অংশ খসে খসে পড়ছে।
উপজেলা পরিষরদের সবথেকে গুরুত্বপূর্ণ এ ভবনটির বেহাল দশার কারণে কর্মকর্তা-কর্মচারীদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা যুবউন্নয়ন অফিসের সহকারী হেলাল উদ্দীন নিজে সামাজিক যোযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে ছাদের প্লাস্টারখসে ভাঙ্গাগ্লাসসহ টেবিলের এবং খসেপড়া অংশের ছাদের ছবি পোস্ট করেছেন। তিনি বলেন চৌগাছা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এর ছাদ ভেঙ্গে প্রতিনিয়ত টেবিলে গ্লাস, খাতাপত্র, এমনকি কর্মচারীদের মাথায় পড়ে মাঝে মাঝে। কয়েক বছর ধরে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানকে অফিসে এনে দেখানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।
চৌগাছা উপজেলা যুবউন্নয়ন অফিসের ছাদ ধসে পড়ছে
যশোরের চৌগাছা উপজেলা পরিষদের পুরাতন ঝুকিপূর্ণ ভবনের যুবউন্নয়ন অফিসের ছাদের কিছু অংশ খসে পড়েছে। এতে অফিসের টেবিলেরগ্লাসসহ মূল্যবান আসবাব পত্র ও জিনিসপত্র ভেঙ্গে নষ্ট হয়ে...



