যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিলর আহত হয়েছে। সোমবার শহরের চৌগাছা (কংশারীপুর)- মাশিলা সড়কে এ ঘটনা ঘটে।
জানাযায় চৌগাছার পৌরসভার ৩নং কংশারীপুর ওয়ার্ডের কাউন্সিলর হাসানুর রহমান ভ্যানযোগে বাড়ী থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। তিনি মাঠের মোড়ে পৌছালে পিছন থেকে এসে একটি পাওয়ার টিলার (জমি চাষের যন্ত্র) তার ভ্যানে ধাক্কা দেয়। এ সময় তিনি ভ্যান থেকে সড়কের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসকের চিকিৎসা নিয়ে বাড়িতে একমাসের জন্য বিশ্রামে রয়েছেন। আহত পৌর কাউন্সিলর হাসানুর রহমান বলেন চিকিৎসক বলেছেন তার কাধের একটি হাড় চটে গেছে।
চৌগাছায় সড়ক দূর্ঘটনায় কাউন্সিলর আহত
যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিলর আহত হয়েছে। সোমবার শহরের চৌগাছা (কংশারীপুর)- মাশিলা সড়কে এ ঘটনা ঘটে।জানাযায় চৌগাছার পৌরসভার ৩নং কংশারীপুর ওয়ার্ডের কাউন্সিলর হাসানুর রহমান...



